সড়ক দুর্ঘটনায় শিশুসহ এক পরিবারের ৩ জন নিহত
জামালপুরের বকশিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাবুল (৪৩), তার স্ত্রী শিল্পী বেগম (৩০) ও তাদের ১০ মাসের শিশু আবদুল্লাহ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামের বাজিবপুর থেকে মাইক্রোবাসযোগে আসার পথে বকশিগঞ্জ উপজেলাধীন কুলুর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মাইক্রোর ড্রাইভার আবু বকরকে আটক করেছে।











