বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় সড়ক দূর্ঘটনায় হকার নিহত

news-image

রাস্তা পারাপারের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাহাদুর শাহ পরিবহনের একটি হিউম্যানহলারের ধাক্কায় জহুর আলী মাতব্বর (৫৫) নামে হকার নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর পাটুয়াটুলী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা পারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুর আলীর ছেলে আব্দুর রহিম জানান, তার বাবা ফুটপাতে হকারের ব্যবসা করতেন। সকাল ১০টার দিকে পাটুয়াটুলী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় বাহাদুর শাহ পরিবহনের একটি হিউম্যানহলার তাকে ধাক্কা দেয়। লোকজনের মাধ্যমে খবর পেয়ে বাবাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে এলে বেলা ১১টায় কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত জহুর আলীর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার লোহাইড় গ্রামের বাসিন্দা। মিটফোর্ড ইমামগঞ্জ এলাকায় থেকে তিনি হকারি করতেন। জহুর আলীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পরে উত্তেজিত জনতা বাহাদুর শাহ পরিবহনের সেই হিউম্যানহলারটিতে ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও চালক হেলপার কাউকে আটক করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা