বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ১ দিনের রিমান্ডে শওকত মাহমুদ

news-image

লালবাগ থানার নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে ফের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকালে শওকত মাহমুদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর লালবাগ থানার নাশকতা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কিন্তু আদালতের বিচারক আতিকুর রহমান শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার শওকত মাহমুদকে নাশকতার চার মামলায় চারদিনের রিমান্ড দেন আদালত।
২০১৫ সালের প্রথমদিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে লালবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
এর আগে ২০১৫ সালের ১৯ আগস্ট রমনা থানার নাশকতা মামলায় শওকত মাহমুদকে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৫ সালের ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে সকাল সোয়া ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা