বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হত্যা: তথ্যমন্ত্রীর অবস্থান পরিস্কার ও পদত্যাগের দাবি বিএনপির

news-image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জাসদ নেতা হাসানুল হক ইনু ও তাদের গণবাহিনীর ভূমিকা জাতির সামনে পরিষ্কার করার দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান। বিএনপির মুখপাত্র বলেন, আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু’দিন আগে দেশের অবরুদ্ধ রাজনীতির বন্ধ কপাট খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সরকারের একজন পরগাছা মন্ত্রী নিজের মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে চেয়ারপারসনের বক্তব্যকে খ-ন করে তার স্বভাবসুলভ ভঙ্গিতে কটূ কথা বলেছেন। নিজেকে প্রচারে রাখতে ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই ইনুর মত পরগাছা মন্ত্রীরা এসব কথা বলেন। ড. রিপন অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের মন্ত্রিসভায় বেশ কিছু ‘পরগাছা’ মন্ত্রী নিজেদের মন্ত্রিত্ব বাঁচাতে অপ্রাসঙ্গিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘ছোট ও হেয়’ করে বক্তব্য দিচ্ছে। জাসদ গণবাহিনী ও তার নেতা ইনুকে গণতন্ত্রের শত্রু আখ্যায়িত করে তিনি বলেন, যাদের রাজনীতি শুরু হয়েছে সন্ত্রাস ও হত্যাকা-ের মধ্যদিয়ে তাদের কাছ থেকে যদি গণতন্ত্র শিখতে হয়, তার চেয়ে দুর্ভাগ্য জাতির জন্য আর কিছু নেই। তাদের মুখে গণতন্ত্রের ছবক জাতি শুনতে চায় না। আসাদুজ্জামান রিপন বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা তার মন্ত্রিসভায় এমন সব লোককে নিয়োগ দিয়েছেন যারা তার পিতা শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল। এটা শেখ হাসিনার জন্য দুর্ভাগ্য। এই ইনুরাই শেখ মুজিবের সরকারকে উৎখাত করতে সশস্ত্র সংগ্রাম করেছে। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে জাসদ ও গণবাহিনী দায়ী। এদেশে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। আজ তারা গণতন্ত্রের কথা বলে। এটা জাতির জন্য উপহাস। ড. রিপন বলেন, ইনুর মত নেতারা ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার যোগ্যতাও রাখে না। ইনুর মত নেতা যারা ভোটের রাজনীতিতে নেই, তারা দেশের কোন ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ারও যোগ্যতা রাখেন না। কোন  পেশাজীবী সংগঠনেও ভোটে বিজয়ী হতে পারবে না তারা। তাদের অপকর্মের কথা শুধু আমরাই বলি না, খোদ সরকারের মধ্য থেকেও অনেকে বলছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দলটির প্রভাবশালী নেতা শেখ সেলিম আজ প্রকাশ্যে ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে ইনুদের কর্মকা- নিয়ে প্রশ্ন তুলেছেন। সে সময়ে তাদের ভূমিকা কি ছিল তা স্পষ্ট করারও দাবি জানিয়েছেন। শেখ মুজিব হত্যাকা-ে ইনুদের ভূমিকা কি ছিল জানতে চেয়েছেন। শেখ সেলিমের মুখ ইনুরা কিভাবে বন্ধ করবেন? আমরাও দাবি জানাচ্ছি, শেখ মুজিব হত্যায় ইনুদের ভূমিকা স্পষ্ট করতে হবে। অন্যথায় সরকারের মন্ত্রিত্ব থেকে তার পদত্যাগ করা উচিত। আর মন্ত্রিত্বে থাকতে চাইলে ৭২ থেকে ৭৫ এর ঘটনার জন্য ইনু ও তার দলের ক্ষমা চাওয়া উচিত। তিনি বলেন, আওয়ামী লীগ বলে তারা শেখ মুজিব হত্যাকা-ের বিচার করবে। কিন্তু এ হত্যাকা-ের সহযোগী ও হত্যার ক্ষেত্র প্রস্তুতকারীদের ক্ষমতায় রেখে শেখ মুজিব হত্যাকা-ের প্রকৃত বিচার করা সম্ভব না। এতে শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে বলে মনে করি না।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা