বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার কাউন্সিলের নির্বাচন আজ

news-image

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ আজ। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩০২ জন। নির্বাচনকে ঘিরে গতকাল আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা বারে ব্যাপক গণসংযোগ করেছেন। নিজ নিজ প্যানেলের পক্ষে এই প্রচারণা চালানো হয়। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীদের মধ্যে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এর বাইরেও আরও দুটি প্যানেল থেকে আইনজীবীরা নির্বাচনে লড়ছেন। ১৪টি সদস্য পদে নির্বাচনের জন্য চূড়ান্তভাবে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪টি সদস্য পদের মধ্যে সাধারণ আসনে সাতজন এবং গ্রুপ আসনে সাতজন প্রার্থী নির্বাচিত হবেন। একজন আইনজীবী সাধারণ আসনে সাত জন প্রার্থীকে এবং নিজ অঞ্চলের একজন প্রার্থীকে ভোট দিতে পারবেন। এবার সাধারণ আসনে ৩২ জন এবং গ্রুপ আসনে ২৯ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। 
সাধারণ আসনে সাতটি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন- সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল আবদুল জামির মোহাম্মদ আলী (এ জে মোহাম্মদ আলী), সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন (খোকন), ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. বোরহানউদ্দিন ও অ্যাডভোকেট মো. মহসিন মিয়া। একই আসনে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা হলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট পরিমলচন্দ্র গুহ (পিসি গুহ), অ্যাডভোকেট জেড আই খান পান্না ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট শম রেজাউল করিম।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও আইনজীবী ঐক্য ফ্রন্ট মনোনীত প্যানেল থেকে সাধারণ আসনের প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী, অ্যাডভোকেট সরওয়ার ই-দীন, অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট মো. শামছুল হক। এসব প্যানেলের বাইরেও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন আইনজীবী।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা