বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার দেশের মোটরযান চুক্তি অনুসমর্থন প্রস্তাব অনুমোদন

news-image

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে চলাচলের জন্য মোটরযান চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এই কথা জানান। 
গত ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের যোগাযোগ মন্ত্রীদের উপস্থিতিতে এই সংক্রান্ত চুক্তি সই হয়। আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর চার দেশের যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের উপস্থিতিতে ঢাকায় এই সংক্রান্ত একটি সভা হবে। 
আজকের সভায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধনী) আইন-২০১৫-এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য উঠলেও সভা থেকে তা ফেরত পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এই আইনটি আবার মন্ত্রিসভায় তোলা হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা