বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন সম্মতভাবেই ক্রসফায়ার হচ্ছে: আইজিপি

news-image

 

রোববার দুপুরে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘ইন্টিলিজেন্স এনালাইসিস ফর টাইগার রেঞ্জ কান্ট্রি’ বিষয়ক এক প্রশিক্ষণ কোর্সে যোগদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
আইজিপি বলেন, ক্রসফায়ারে (বন্দুকযুদ্ধ) যেসব মৃত্যুর ঘটনা ঘটছে তা আইন সম্মতভাবেই হচ্ছে। কেননা, আত্মরক্ষার অধিকার পুলিশের আছে। পুলিশ যখন আক্রান্ত হয়, তখন আত্মরক্ষার্থে গুলি চালালে গানফাইটের ঘটনা ঘটছে। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। সন্ত্রাসীরা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি হলে তখন তাদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হয়। এক্ষেত্রে সেই সন্ত্রাসী কোন দলের তা বিবেচনা করা হয় না।


আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে শহীদুল হক বলেন, আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছি। যেখানে সন্ত্রাসী পাওয়া যাবে, যেখানে আইন অমান্য হবে, সেখানেই ব্যবস্থা নেয়া হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব প্রচেষ্টা অব্যহত থাকবে।
ব্লগার হত্যায় নেপথ্যের শক্তি বা গডফাদারেরা ধরা পড়ছে না কেন এমন প্রশ্নে তিনি বলেন, ইতিমধ্যে সাধারণ মানুষ ব্লগার হত্যার সঙ্গে জড়িত অনেককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশও অনেককে আটক করেছে। একদিন না একদিন তারা অবশ্যই ধরা পড়বে। এ সময় ব্লগার হত্যাকারীদের উদ্দেশ্য করে পুলিশপ্রধান বলেন, কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তাহলে তার নামে মামলা করুন। কিন্তু তা না করে ব্লগারদের হত্যা করা আইনে নেই, এমনকি ইসলামেও নেই।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে