বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও স্কুলে ভর্তি হয়েছেন জ্যাকুলিন!

news-image

বলিউডের নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ সম্প্রতি আবারও স্কুলে ভর্তি হয়েছেন। ব্যক্তি জীবনে তিনি পড়াশোনার পাঠ চুকিয়েছেন অনেক আগেই, কিন্তু সম্প্রতি মার্শাল আর্ট শিখতে তিনি ভর্তি হয়েছেন একটি স্কুলে। চলচ্চিত্রের প্রয়োজনেই তার মার্শাল আর্ট শেখা। মার্শাল আর্ট শিখতে জ্যাকুলিন সম্প্রতি ভর্তি হয়েছেন বলিউড নায়ক অক্ষয় কুমারের মার্শাল আর্ট স্কুলে।
জানা গেছে, নারীদের আত্মরক্ষা শেখাতে কয়েক বছর আগেই একটি মার্শাল আর্টের স্কুল খুলেছিলেন অক্ষয় কুমার। এখন এই স্কুলে মারামারি শিখছেন এই অভিনেত্রী। জ্যাকুলিন এখন অভিনয় করছেন ব্রাদার্স নামে একটি চলচ্চিত্রে। এতে তার বিপরীতে অভিনয় করছেন অক্ষয় কুমার। এ সিনেমাটির জন্যই মার্শাল আর্টে তালিম নিচ্ছেন তিনি।
মারামারি শেখার জন্য তিনি বেছে নিয়েছেন অক্ষয় পরিচালিত স্কুলটিকে। অবশ্য মার্শাল আর্টের এই জ্ঞান শুধু ব্রাদার্স চলচ্চিত্রে নয়, অন্য চলচ্চিত্রগুলোতেও কাজে লাগবে বলে আশা করছেন এই বলিউড অভিনেত্রী। রুহিত ধাওয়ানের পরিচালনায় জ্যাকুলিন অভিনীত আসন্ন ঢিসুম সিনেমায়ও ঢিসুম ঢিসুমের কাজে লাগবে। করণ মালহোত্রা পরিচালিত ব্রাদার্স চলচ্চিত্রটিও কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা