বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির শুনানিতে লতিফ সিদ্দিকী

news-image

নির্বাচন কমিশনের তলবের নোটিস হাইকোর্টের আপিল বিভাগ স্থগিত না করায় ইসির শুনানিতে হাজির হয়েছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকী। আজ ১০টার ৫০ মিনিটে শেরেবাংলানগরস্থ নির্বাচন কমিশনে হাজির হন তিনি। সকাল ১১টায় ইসির সম্মেলন কেন্দ্রে লতিফ সিদ্দিকীর এমপি পদ থাকবে কিনা তা নিয়ে শুনানি শুরু হয়। আওয়ামী লীগের পক্ষে আবদুস সোবহান গোলাপ অংশ নেন।
এর আগে সকালে প্রধান বিচারপতি এস কে সিনাহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ লতিফ সিদ্দিকীর আবেদন শুনে ‘নো অর্ডার’ দেন। ফলে এ বিষয়ে তার রিট আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের রায় বহাল থাকে। আপিল বিভাগের আদেশের পর লতিফ সিদ্দিকীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন কমিশনের নোটিসের কার্যকারিতা স্থগিত চেয়েছিলাম। আপিল বিভাগ তাতে ‘নো অর্ডার’ দিয়েছে। আমরা এখন নির্বাচন কমিশনে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা