বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাড়ছে স্বর্ণের দাম

news-image

আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে দেশের বাজারেও বিভিন্ন ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর কার্যকর হবে রোববার থেকে। বাজুস শনিবার সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বর্ণ ও রুপার নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা রোববার থেকে কার্যকর হবে।
 
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ৪৩ হাজার ২৭৩ টাকা, ২১ ক্যারেট ৪১ হাজার ১৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২৩ হাজার ৯৪ টাকা। 
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। প্রতিভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৯৯১ টাকা।
 
বাজুস জানিয়েছে, শনিবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪১ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেট ৩৯ হাজার ৬৫৭ এবং ১৮ ক্যারেট ৩৩ হাজার ৯ টাকায় বিক্রি হয়। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ২১ হাজার ৮৭০ টাকা। রুপার ভরি ছিল ৯৩৩ টাকা। সর্বশেষ গত ৬ আগস্ট দাম কমিয়ে ২২ ক্যারেট প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছিল ৪১ হাজার ৭৫৭ টাকা। এর আগে দুই দফায় স্বর্ণের দাম কমেছিল ১১ মার্চ ও ২৩ জুলাই।  
স্বর্ণের দাম সর্বশেষ বেড়েছিল চলতি বছরের ২২ জানুয়ারি। তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম হয়েছিল ৩ হাজার ৯৪৫ টাকা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা