বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলুলয়েডে সর্বশেষ চাষী নজরুল ইসলাম!

news-image

এদেশের চলচ্চিত্রের ওপরের যেকোনো পাঠ্যের অন্যতম অপরিহার্য অংশ হয়ে আছেন, থাকবেন কিংবদন্তী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। সাহিত্য নির্ভর ছবির নির্মাতা হিসেবেও চাষী নজরুল ইসলামের খ্যাতি ছিল বেশ। মৃত্যুর আগে একটি ছবির কাজ শুরু করেছিলেন এই চলচ্চিত্রের কারিগর। পুরো ছবির কাজ শেষ করে যেতে পারেননি তিনি। সামান্যই বাকি ছিল। সম্প্রতি চাষী নজরুল ইসলামের শেষ ছবি ‘অন্তরঙ্গ’ সেন্সর ছাড়পত্রও পেয়েছে।  ছবিতে প্রথমবারের মতো জুটি হয়েছেন ইমন ও আলিশা প্রধান। এই ছবির মধ্যে দিয়ে মডেল অভিনেত্রী আলিশা প্রধানের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে।
 
ছবি প্রসঙ্গে  আলিশা বলেন, ‘এই ছবির সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। আমি অনেক ভাগ্যবতী চাষী স্যারের ছবি দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছি। চলচ্চিত্রে তার মতো মানুষ আমি দেখিনি। এতটা আন্তরিক বন্ধুসুলভ মানুষের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করছি চাষী নজরুল ইসলামের শেষ ছবির একটি হিসেবে দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।’ ছবিটি নিয়ে ছবির চিত্রনায়ক ইমন বলেন, ‘আমি চলচ্চিত্রে আসার আগেই চাষী স্যারের ভক্ত ছিলাম। ক্যারিয়ারের শুরু থেকেই ওনার সঙ্গে আমার পরিচয়। এতটা বন্ধুপ্রিয় মানুষ আমি দেখিনি। কাজের ব্যাপারে তিনি খুবই সিরিয়াস ছিলেন। সবসময় উত্সাহ দিতেন। কাজের ফাঁকে অনেক আড্ডা দিতাম। অন্তরঙ্গ ছবিটি সত্যিই আমার জীবনে অন্তরঙ্গভাবেই জড়িয়ে আছে। অনেক আবেগ এবং স্মৃতি ঘিরে আছে এ ছবিটিতে। আশা করছি আমাদের ‘অন্তরঙ্গ’ দর্শকদের কাছে বেশ ভালো লাগবে।’ 
ঢাকা এবং বান্দরবানে ছবির শুটিং হয়েছে। এতে আরও অভিনয় করেছেন দিতি, অরুণা বিশ্বাসসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা