বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুযোগসন্ধানী, মতলববাজ ছাত্রলীগের দরকার নেই : নাসিম

news-image

ছাত্রলীগের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ছাত্রলীগ পরিবার আর বাড়ানোর দরকার নেই। যারা লড়াই করেছিল তারাই যথেষ্ট। নতুন করে কোনো ছাত্রলীগের দরকার নেই। সুযোগ সন্ধানী, মতলববাজ ছাত্রলীগের দরকার নেই। তারা যেন ছাত্রলীগে না ঢোকে সেজন্য সতর্ক থাকতে হবে। আজ শনিবার বিকালে রাজধানীর শহীদ বশির উদ্দীন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্ষমতার দম্ভ থাকতে নেই, সে দম্ভেই বিএনপি এখন ধ্বংসের পথে। আমাদের সামনে কঠিন সময়। আমাদের শক্ত প্রতিপক্ষ নেই, তবু আমাদের সতর্ক থাকতে হবে। কারণ ১৫ আগস্টের আগেও দলে বিশৃংখলা শুরু হয়েছিল। তিনি আরও বলেন, বিদেশিরাও ১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী হয়েও খালেদা জিয়া এদিন ভুয়া জন্মদিনের কেক কাটেন। ২০১৯ সালের নির্বাচনে জনগণ এর জবাব দিবে। এ ছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা