বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কেন যাবো এফডিসিতে’

news-image

২০১২ সালে সেরা নির্মাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শাহনেওয়াজ কাকলী এবং ২০১৩ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী শর্মিমালা দুজনই বলছেন, এফডিসিতে কাজ করার কোনো পরিবেশ নেই।

সম্প্রতি গ্লিটজের আমন্ত্রণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে এসেছিলেন কাকলী ও শর্মি। চলচ্চিত্র নিয়ে নানা বিষয়ে আলোচনার ফাঁকে উঠে আসে চলচ্চিত্রাঙ্গন নিয়ে তাদের হতাশার কথা।
একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চলচ্চিত্র ‘উত্তরের সুর’-এর নির্মাতা কাকলী গ্লিটজকে বললেন, “এফডিসিতে আসলে এখন কোনো পরিবেশ নাই। আমরা নির্মাতারা কোথাও বসবো, বিভিন্ন ধরনের চলচ্চিত্র নিয়ে আড্ডা দেব, চলচ্চিত্র নিয়ে গবেষণা করবো, এমন কোনো পরিবেশই সেখানে নেই। এফডিসিতে আধুনিক কারিগরি যন্ত্রপাতি নিয়ে একটি ল্যাব থাকবে, আমাদের জন্য চলচ্চিত্র প্রদর্শনীর বন্দোবস্ত থাকবে। এসব কিছুই নেই এফডিসিতে। কেন যাবো এফডিসিতে? তার চেয়ে এফডিসির বাইরেই তো বেশি কিছু শিখতে পারছি।”
বিএফডিসিতে পরিচালকদের জন্য পরিচালক সমিতির নির্ধারিত কার্যালয় থাকলেও সেখানে ‘পর্যাপ্ত’ সুযোগ-সুবিধা নেই বলেই দাবি করলেন কাকলী।
“আগে চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, আজিজুর রহমান, মহম্মদ হান্নানের মতো পরিচালকরা আসতেন নিয়মিত। ধীরে ধীরে সিনিয়র নির্মাতাদের আসা একদম বন্ধ হয়ে গেছে। সিনিয়ররা প্রচুর পড়াশোনা করতেন, অনেক বিষয় নিয়ে তারা জানতেন। সে চর্চা একদমই নেই। এখন যারা আছেন, তারা যে একেবারেই কিছু জানেন না তা আমি বলবো না। তবে আগের মতো পড়াশোনার পরিবেশ নেই।”

এফডিসিকেন্দ্রিক নির্মাতারা ‘নির্দিষ্ট ফরম্যাট’-এর বাইরে এসে ভিন্ন ধারার সিনেমা নিয়ে ভাবতে পারছেন না বলেও মন্তব্য করলেন কাকলী।
“এফডিসিকেন্দ্রিক নির্মাতারা একটি নির্দিষ্ট ফরম্যাটের সিনেমার ধারণা নিয়ে বসে আছেন। তারা মনে করেন, ধুমধাড়াক্কা-মারামারি-বড় লোকের মেয়ের সঙ্গে গরীবের প্রেম এগুলোই বুঝি সিনেমার ভাষা। কিন্তু এর বাইরেও নানা থিম নিয়ে যে সিনেমা হতে পারে তা তারা ভাবতে পারে না। অনেক বিষয় নিয়ে বিভিন্নভাবে সিনেমা নির্মাণ হতে পারে, সেটা তারা বুঝতেই চান না।”
কাকলীর সঙ্গে সুর মিলিয়ে ‘মৃত্তিকা মায়া’ খ্যাত শর্মিমালা জানালেন, শিল্পী হিসেবে তিনি কোনো ভাবেই চলচ্চিত্র শিল্পী সমিতির উপর নির্ভর করতে পারছেন না।
“চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে আমার খুব মাথাব্যথা নেই। এখানে যে কাজের কিছু হচ্ছে, তা আমি মনে করি না। চলচ্চিত্রাঙ্গনে প্রায়ই শিল্পীদের সঙ্গে নানাভাবে অন্যায় হচ্ছে। তাতে শিল্পী সমিতির ভূমিকা কতটুকু!”
সম্প্রতি কোনো একটি শুটিংয়ে এফডিসিতে গিয়েছিলেন তিনি। সেখানকার সার্বিক পরিবেশ নিয়ে নিজের বিরক্তির কথা জানালেন শর্মি।
“শুটিং দেখতে গিয়েছিলাম এফডিসিতে। সেখানে সত্যি কোনো পরিবেশ নেই। আমার খুব অস্বস্তি হচ্ছিল। এফডিসির পরিবেশ খুব স্বস্তিদায়ক নয়।”
দুজনই মনে করেন, তরুণ চলচ্চিত্রকার ও শিল্পীদের এবার একাট্টা হওয়ার পালা। সংঘবদ্ধ হয়ে এফডিসিতে যাতায়াত শুরু করা উচিত বলেও মনে করেন তারা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা