বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধীদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার হবে : নৌমন্ত্রী

news-image

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, যারা অপরাধ করেছেন তাদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করা হবে। অন্যদিকে বিএনপিকে ধ্বংস করা আমাদের উদ্দেশ্যও নয়। মন্ত্রী বলেন, বিএনপি সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে চায়। মানুষ পুড়িয়ে হত্যা করাটাও কি তাদের গণতান্ত্রিক উপায়? এ সময় এসব অপরাধের হুকুমদাতা হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও বিচার হবে বলে জানান মন্ত্রী।
 
আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আয়োজক সংগঠনের সহসভাপতি মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মুন্সী এবাদুল ইসলাম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা