বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সংসদ সদস্যের গাড়িবহরে হামলা, আহত ১০

news-image

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০ জন। এর সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুরে বেলা পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এসময় ২টি বাস ভাঙচুর করা হয়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, সংসদ সদস্য কেরামত আলী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাচ্ছিলেন। তার বহরে ২০টি গাড়ি ছিল। পেছনের দিকে ত্রি-হুইলারের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগলে ওই বহরের গাড়ির যাত্রী ও ত্রি-হুইলার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হাতাহাতি ও সংর্ষের ঘটনা ঘটে। এসময় শ্রমিকদের হামলায় অন্তত ১০ জন আহত হয়। শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাফিক পুলিশ তুহিন লস্কর জানান, সংসদ সদস্যের গাড়ি সামনে থাকায় তার কোনো সমস্যা হয়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা