বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে বেশি আয়ের অভিনেত্রী জেনিফার

news-image

বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পান কোন অভিনেত্রী। পারিশ্রমিকের বিচারে বিশ্বের সেরা নায়িকা কারা? মার্কিন বিজনেস সাময়িকী ফোর্বস ম্যাগাজিনের তালিকায় উঠে এসেছে ২০১৫ সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া আট অভিনেত্রীর নাম। এদের মধ্যে প্রথম 'হাঙ্গার গেমস' ও 'এক্স মেন' খ্যাত তারকা অভিনেত্রী জেনিফার লরেন্সের নাম। ২০১৪ সালের জুন থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত তার আয় ৫ কোটি ২০ লাখ ডলার। তালিকায় নেই বলিউডের কেউ। তালিকায় প্রথম হওয়ার মাপকাঠি পারফরম্যান্স নয়, পারিশ্রমিক। এ তালিকায় দ্বিতীয় স্থানটি স্কারলেট জোহানসনের। ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর বার্ষিক আয় ৩ কোটি ৫৫ লাখ ডলার। ২ কোটি ৩০ লাখ ডলার নিয়ে প্লাস সাইজ অভিনেত্রী মেলিসা ম্যাকার্থি তৃতীয়।     

চীনা অভিনেত্রী বিং বিং এর আয় ২ কোটি ১০ লাখ ডলার। ব্রাড পিটের সাবেক স্ত্রী ও অভিনেত্রী জেনিফার অভিনেত্রী ও পপ তারকার আয় ১ কোটি ৬৫ লাখ ডলার। তবে অভিনেতাদের তুলনায় এ আয় তেমন কিছুই নয়। বিশ্বের সবচেয়ে দামি ১৮ অভিনেতা যে আয় করেন তার তিন ভাগের এক ভাগ আয় করেন ১৮ অভিনেত্রী। ইনডিপেন্ডেন্ট।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা