বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের জন্য কেমন ছেলে চাই আলিয়ার?

news-image

কথায় বলে বিয়ের বয়স হলেই হয় না, বিয়ের ফুলও ফুটতে হয়! সে কথাই যেন সত্যি হল আলিয়া ভাট্টের ক্ষেত্রে। সুন্দরী নায়িকা কেরিয়ারের শুরু থেকে অভিনেত্রী হিসাবেও ফুল মার্কস পেয়েছেন। তাই তাঁকে বিয়ে করার জন্য যে ছেলেদের লম্বা লাইন থাকবে সে তো স্বাভাবিক। তবে অত সহজে ভুলছেন না তিনি। ছাদনাতলায় যেতে যে তাঁর এখনও ঢের দেরি, জানিয়ে দিলেন সে কথাই। তাঁর কথায়, ‘‘আমি এখন সবে ২২। অনেকে এই বয়সে বিয়ে করলেও আমার মনে হয় ৩২ ঠিক সময়। আর শাদি কা লাড্ডু না খেয়েও তো ভালই আছি।’’ বন্ধু আনুশকা রঞ্জনের প্রথম ছবি ‘ওয়েডিং পুল্লভ’-এর প্রিমিয়ারে বিয়ের প্রসঙ্গে এমনই খোলাখুলি আড্ডা দিলেন আলিয়া।

কেমন ছেলে পছন্দ কন্যার? তাঁর হবু বরের জন্য দু’টো শর্ত দিয়েছেন আলিয়া। ‘‘প্রথমত সেন্স অফ হিউমার থাকতে হবে। মানে, সে যেন আমাকে হাসাতে পারে। আর অবশ্যই দেখতে ভাল হতে হবে’’ জানিয়েছেন নায়িকা। আর সেই স্বপ্নের পুরুষ কেমনভাবে ইমপ্রেস করবেন তাঁকে? মুচকি হেসে আলিয়ার জবাব, ‘‘আমাকে বলে দিতে হবে না। যে আমাকে ভালবাসবে সে নিজেই জানে আমি কিসে খুশি হব।’’
তাহলে ছেলেরা তৈরি তো? মেয়ের পছন্দ মিলিয়ে প্রতিযোগিতায় নেমে পড়ুন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা