বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয়ের কনসার্ট লন্ডনে

news-image

বর্তমানে পুরোপুরি গানে মনোযোগী হয়েছেন চলতি প্রজন্মের সংগীত সেনসেশন হৃদয় খান। চলচ্চিত্র, অ্যালবাম ও জিঙ্গেলের কাজে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন তিনি। সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত এস এ হক অলীক পরিচালিত ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবিতে হৃদয়ের করা ‘তুমি আমার’ শীর্ষক গানটি বেশ  শ্রোতাপ্রিয়তা পেয়েছে এরই মধ্যে। গানটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন পড়শি। এর বাইরে আরও বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত হৃদয়। এদিকে চলতি মাসের ২৫ তারিখ লন্ডনে একটি শোর উদ্দেশ্যে দেশ ছাড়বেন হৃদয় খান। প্রবাসীদের আয়োজনে লন্ডনের বার্মিংহামে ‘বাংলা বিট প্রমোশনস কনসার্ট’ শীর্ষক একটি অনুষ্ঠানে গাইবেন তিনি।  সে লক্ষ্যে অনুষ্ঠান শুরুর দুদিন আগেই তিনি উড়াল দেবেন লন্ডনের উদ্দেশে। সেখানে সপ্তাহখানেক থাকার কথা রয়েছে হৃদয়ের। এদিকে এ অনুষ্ঠানের আগে বেশ কয়েকটি নতুন বিজ্ঞাপনের জিঙ্গেলের কাজ শেষ করে যাচ্ছেন হৃদয়, যা ঈদ উপলক্ষে প্রচার শুরু হবে। এরই মধ্যে তিনি কাজ শেষ করেছেন ‘হৃদয় মিক্স-৪’ নামক অ্যালবামের। এর আগে হৃদয়ের সুর-সংগীতে করা মিশ্র অ্যালবামগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। তারই ধারাবাহিকতায় ‘হৃদয় মিক্স-৪’-এর কাজ শুরু করেছেন তিনি। এখানেও নতুন প্রতিভাবান কয়েকজন শিল্পী গাইবেন বলে জানিয়েছেন হৃদয়। লন্ডন সফর থেকে ফিরে পূর্ণোদ্যমে অ্যালবামের কাজ করবেন এ শিল্পী-সংগীত পরিচালক। এ বিষয়ে হৃদয় খান বলেন, বেশ কয়েকটি চলচ্চিত্রের গানের কাজ করলাম। নতুন কয়েকটি জিঙ্গেলও করেছি। পাশাপাশি ‘হৃদয় মিক্স-৪’-এর কাজ শুরু করেছি। তবে এবার লন্ডন সফরে যাচ্ছি। বড় আয়োজনের একটি কনসার্টে অংশ নেবো। সব মিলিয়ে কয়েকদিনের এ সফর শেষে ফিরে এসেই আবার অ্যালবামের কাজ শুরু করবো। এবারও নতুন মেধাবী শিল্পীদের নিয়ে অ্যালবামটি করবো। আশা করছি ভাল কিছুই হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা