বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বক্স অফিসে ঝড়, ৬০০ কোটির ঘরেৃ

news-image

একদিকে বক্স অফিসে ঝড়, অন্যদিকে প্রশংসার করতালি। সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ এখনো খবরের শিরোনামে। জুলাইয়ের ১৭ তারিখ রিলিজ পাওয়ার পর কবীর খান পরিচালিত এই সিনেমা গোটা বিশ্বে ৬০০ কোটির ব্যবসা করে ফেলল। দেশের বাজারে এখনো পর্যন্ত ৩১৬.৬৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। পঞ্চম উইকএন্ডেও আড়াই কোটি টাকার ব্যবসা করেছে ‘বজরঙ্গি ভাইজান’। হালের বলিউড সিনেমায় যা বিরল ঘটনা। কারণ সিনেমা যতই হিট হোক না কেন তিন সপ্তাহের পর কোটি টাকার ব্যবসা করা এক কথায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে ‘বজরঙ্গি ভাইজান’র কাছে কোনো কিছুই আর অসম্ভব নয়। চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে আরও ব্যবসা করবে এই সিনেমা। এখন সবচেয়ে বড় প্রশ্ন বক্স অফিসে ব্যবসার বিষয়ে সর্বকালের সবচেয়ে বড় হিট আমির খানের ‘পিকে’-কে কি হারতে পারবে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’! ‘পিকে’ বক্স অফিসে মোট ৭৩৫ কোটি টাকার ব্যবসা করার রেকর্ড গড়েছিল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সল্লু ভেঙে দেবেন আমিরের রেকর্ড।
এ তো গেল বক্স অফিসের সাফল্যের কথা। এবার আসা যাক সেলেবদের প্রতিক্রিয়া নিয়ে। অভিনেত্রী রাখি গুলজার বললেন, এই সিনেমার জন্য পরিচালক কবীর খান আর সালমান খানের জাতীয় পুরস্কার পাওয়া উচিত। ‘বজরঙ্গি ভাইজান’ দেখে প্রশংসায় পঞ্চমুখ সরোদিয়া ওস্তাদ আমজাদ আলী খান। ছবির অভিনেতা-কলাকুশলীদের প্রশংসা করে তিনি বলেছেন, এই ছবি ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতির ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। ভারতীয় যুবক সালমান এক পাকিস্তানি বোবা-কালা মেয়েকে তার নিজের বাড়ি ফিরে যেতে সাহায্য করেন। এর থেকে মানবিক বিষয় আর কী হতে পারে’।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা