বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে বৈঠক হচ্ছে হাসিনা-মোদির

news-image

সংক্ষিপ্ত সফরে দিল্লি গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্যে অংশ নেওয়ার পর ওই বৈঠক করতে নরেন্দ্র মোদির বাসভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 



প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রেসসচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।



তিনি জানান, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নরেন্দ্র মোদির ৭ রেস কোর্স রোডের (আরসিআর) বাসভবনে ওই বৈঠকটি হওয়ার কথা রয়েছে।



এর আগে বুধবার (১৯ আগস্ট) সকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 



স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোয়া ৮টা) দিকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভআইপি ফ্লাইটটি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।



বিমানবন্দর থেকে সরাসরি রাষ্ট্রপতি ভবনে যান তিনি। সেখানে গিয়ে দেখা করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে। সেখানে কিছুটা সময় কাটান ও প্রণব মুখার্জিকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী। 



প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন ছোটবোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।



প্রেসসচিব ইহসানুল করিম জানান, রাষ্ট্রপতি ভবন থেকে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জির বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। ১৩ তাল কাটরা রোডের ওই বাড়িতেই রাখা হয়েছে শুভ্রা মুখার্জির মরদেহ। পরে লোদি রোড ক্রেমেটোরিয়ামে আয়োজিত শেষকৃত্যে অংশ নেবেন।



প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শুভ্রা মুখার্জির শেষকৃত্যে অংশগ্রহণ ও নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর হোটেল তাজ প্যালেসে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় সময় বেলা ৩টায় হোটেল ত্যাগ করবেন তিনি। ঢাকার সময় সন্ধ্যা ৬টায় দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা