বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাটরিনা ও মল্লিকার পাল্টাপাল্টি বক্তব্য

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী কাটরিনা কাইফ। সর্বশেষ তার অভিনীত ‘ধুম থ্রি’ এবং ‘ব্যাং ব্যাং’ ছবি দুটি ছিল বলিউড বক্স অফিসের অন্যতম ব্যবসা সফল ছবি। অন্যদিকে মল্লিকা সারাওয়াত শুরু থেকেই অভিনেত্রীর চেয়ে আইটেম গার্ল হিসেবেই বেশি সফল। তার পারফরম করা একাধিক আইটেম গান দর্শক মাতিয়েছে। তবে এবার শীর্ষ অভিনেত্রী কাটরিনা ও শীর্ষ আইটেম কন্যা মল্লিকা সারাওয়াত মুখোমুখি অবস্থানে আসলেন। আর সেটা হচ্ছে কাটরিনা অভিনীত ‘ফ্যান্টম’ ছবির মধ্য দিয়ে। এ ছবিতে ‘আফগানি জালেবি’ নামক একটি আইটেম গানে পারফরম করেছেন কাটরিনা। ধারণা করা হচ্ছে এটি প্রচার শুরু হলে অন্যতম দর্শকপ্রিয় আইটেম গানে পরিণত হবে এটি। অন্যদিকে মল্লিকা ২০১১ সালে ‘ডাবল ধামাল’ ছবিতে ‘জালেবি বাই’ নামক একটি আইটেম গানে পারফম করেছেন, যেটি সে সময় ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। তবে কাটরিনা এবার ‘জালেবি’ নামক গানে পারফরম করায় ব্যাপক চটেছেন মল্লিকা। কারণ এর আগে তিনি এ নামের গানে পারফরম করেছেন। সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে কাটরিনার ‘আফগানি জালেবি’ গান নিয়ে প্রশ্ন করা হলে মল্লিকা সারাওয়াত বলেন, ‘জালেবি বাই’ একটি ব্যাপক দর্শকপ্রিয় গান। এ গানের পর আবার জালেবি নাম দিয়ে গান করাটা আমার কাছে কেমন জানি মনে হয়েছে। তাও আবার কাটরিনার মতো অভিনেত্রী এ গানে পারফরম করছে। এটা একদমই যায় না তার সঙ্গে। আমি আর কারও দোষ দেবো না। এটা আসলে কাটরিনার করা উচিত হয়নি। এদিকে মল্লিকার এমন বক্তব্যের বিপরীতে কাটরিনা জানিয়েছেন, নাম কারও সম্পত্তি নয়। কেউ এটা কিনে রাখেনি। তাছাড়া এটা সম্পূর্ণ পরিচালকের বিষয়। আমি শুধু তাতে পারফরম করেছি। কে কি বললো আমি তাতে কান দিতে রাজি না। এদিকে কাটরিনা ও মল্লিকার এমন পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে বলিউডে বেশ কানাঘুষা চলছে। তবে এখন দেখার বিষয় হলো কাটরিনার ‘আফগানি জালেবি’ মল্লিকার ‘জালেবি বাই’ কে ছাড়িয়ে যেতে পারে কিনা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা