,

৪৫তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৫৬৫ জন

news-image

অনলাইন ডেস্ক : ৪৫তম বিসিএসে উত্তীর্ণ হওয়াদের মধ্য থেকে ৫৬৫ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদে (সংশোধিত শূন্যপদ) ৫৬৫ জনকে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে। প্রকাশিত ফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত মনোনয়নে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।

জানা যায়, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে শূন্যপদ ছিল ১ হাজার ২২টি। এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৫৭টি পদে নিয়োগ না দিতে পিএসসিকে চিঠি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে এ পদগুলো বাদ দেওয়া হয়েছে।

এর আগে, বুধবার (২৬ নভেম্বর) রাতে ৪৫তম বিসিএসের ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে