,

সবাইকে বিয়ের আমন্ত্রণ!

news-image

ক্যাটরিনা কাইফমেঘে মেঘে অনেক বেলা তো হল। ক্যাটরিনার বয়সও তো ৩২ পার হয়ে গেল। কবে বিয়ে করছেন তিনি? নাকি, বিয়ের কথা বলতে লজ্জা পাচ্ছেন বলে রাখ-ঢাক করছেন? ক্যাটরিনা বলেন, যখন বিয়ের বাদ্যি বাজবে তখন তো সবাই শুনতেই পাবেন। বিয়ে হলে এ নিয়ে কথা বলতে মোটেও লজ্জা পাবেন না তিনি আর পৃথিবী শুদ্ধ সবাইকে বিয়েতে আসার আমন্ত্রণ জানাবেন।

হিন্দুস্তান টাইমসকে ক্যাটরিনা বলেছেন, ‘যখন বিয়ের সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমাদের সেই সম্পর্কের কথা সারা দুনিয়াকে বলা যাবে তখন তা নির্দ্বিধায় বলে ফেলা সম্ভব। আমি চাই, বিশ্বের সবাই আমার বিয়েতে উপস্থিত থাক।’

জীবনে ব্যক্তিগতভাবে কতটুকু শান্তিপূর্ণ অবকাশ পান ক্যাটরিনা? তিনি বলেন, ‘আমি খুশি ও শান্তিতে আছি। জনসম্মুখে ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে কিছুটা কুসংস্কার আমার ওপর ভর করে। যা ব্যক্তিগত তা ব্যক্তিগত রাখাটা পছন্দ করি।’

গত কিছুদিন ধরেই রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার আংটি বদল নিয়ে হইচই হচ্ছে। গণমাধ্যমে এ ধরনের খবর রটা প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘আমি জানি না কেন এবং কীভাবে এসব কথা রটছে। কিন্তু সত্যিটা হচ্ছে-আমার বাগদান হয়নি। এখনো বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি কাজ-কর্ম নিয়ে সুখে আছি। আমার জীবনে যে মানুষগুলো রয়েছে তাদের নিয়ে খুব সুখে আছি। এ কারণেই আজকের এই অবস্থানে আসতে পেরেছি।’

রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে কোনো রাখঢাক করছেন না ক্যাটরিনা। ‘ঝলক দিখলা জা রিলোডেড’ নামের রিয়েলিটি নাচের অনুষ্ঠানে এসে রণবীরকেই সবচেয়ে কাছের মানুষ হিসেবে স্বীকার করে নিলেন ‘ফ্যান্টম’ তারকা ক্যাটরিনা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ