শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ আস্থা না পেলে নির্বাচন গণতান্ত্রিক রূপ পায় না: দেবপ্রিয় ভট্টাচার্য

news-image

খুলনা প্রতিনিধি : সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘জনগণ আস্থা না পেলে নির্বাচন গণতান্ত্রিক রূপ পায় না। তাই মুক্ত আলোচনা, স্বচ্ছতা ও সততার ভিত্তিতে আস্থা পুনরুদ্ধার সময়ের দাবি। দেশ নির্বাচনমুখী হয়ে উঠেছে, নির্বাচন অবশ্যম্ভাবী। কিন্তু আমরা কেমন নির্বাচন পাব- সেই প্রশ্ন জনগণের মনে রয়ে গেছে।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশ আয়োজিত আঞ্চলিক পরামর্শসভায় এসব কথা বলেন তিনি ।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নাগরিক ইশতেহার তৈরির কাজ চলছে। নাগরিকদের কণ্ঠস্বর সকল নেতাদের কাছে পৌঁছে দিতে হবে। শুধুমাত্র ইশতেহারে সংযুক্ত হলে তা বাস্তবায়িত হয় না। তাই সকলকে যার যার দায়িত্ব পালন করতে হবে।’

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহবায়ক বলেন, ‘খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা বহুদিন ধরে আলোচিত হলেও বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। পদ্মা সেতু চালুর পর প্রত্যাশিত অর্থনৈতিক অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। জমির মূল্য বৃদ্ধি পেলেও কর্মসংস্থান বা শ্রমিকের ন্যায্য মজুরি বাড়েনি।’

তিনি বলেন, ‘এলাকা থেকে যারা নির্বাচন করবেন- তাদের অবশ্যই আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি ইশতেহারে দিতে হবে। নাগরিক সমাজ ও গণমাধ্যম পরবর্তী সময়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে জবাবদিহিতা তৈরি করবে।’

এতে বক্তব্য দেন খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান ও খুলনা-২ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, এনসিপির ডা. আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ। সভায় সমাপনী বক্তব্য দেন সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

খুলনা বিভাগের বিভিন্ন জেলা- উপজেলা থেকে সাধারন মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা আগামী নির্বাচনে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। সেখানে উঠে আসে কর্মসংস্থান, উপকূলীয় মানুষের সুযোগ-সুবিধা, সুন্দরবন রক্ষা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ নানা রকম প্রত্যাশা।

পরামর্শ সভায়, খুলনা ও সংশ্লিষ্ট অঞ্চলের সাধারণ নাগরিক, শিক্ষক, গবেষক, রাজনৈতিক দলসমূহের স্থানীয় পর্যায়ের প্রতিনিধি, আইনজীবী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

জেট ফুয়েলের আকাশচুম্বী দামে আকাশপথে ভ্রমণে অশনিসংকেত

বিদেশে জব্দ করা ইরানি সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

প্রকাশনা শিল্পের টেকসই উন্নয়নের জন্য কপিরাইট আইন কার্যকর প্রয়োগের বিকল্প নেই—বাপুস

চালু হলো ফুয়েল পাস, নিবন্ধন যেভাবে

চিকিৎসক কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, গ্রেপ্তারের আশ্বাস যুবদলের নেতাদের

লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

হত্যা মামলায় ডিজিএফআইয়ের মেজর (অব.) মাঞ্জিল হায়দার রিমান্ডে

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, নেওয়া হচ্ছে রাজধানীর এভারকেয়ারে