,

৩২ নম্বরের আজকের পরিস্থিতি নিয়ে যা জানা গেল

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সেখানে স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ঘিরে রেখেছেন। বাড়িতে প্রবেশের জন্য কোনো ধরনের অনুমতি নেই; কেউই সেখানে প্রবেশ করতে পারছেন না। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং আশেপাশের এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিনে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এখন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ চলাচলও স্বাভাবিক হয়েছে।

 

এর আগে জুলাই গণঅভুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোমবারের (১৭ নভেম্বর) রায় ঘিরে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। এদিন সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার উদ্দেশে বিক্ষুব্ধ জনতার স্রোত জমে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষও সেখানে উপস্থিত হন।

দুপুরের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিলে জনতা বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে সক্ষম হয়নি। এরপর সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলে, যা রাত পর্যন্ত অব্যাহত থাকে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে