বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপেক্ষায় আঁচল

news-image

বড় একটা সাফল্যের অপেক্ষায় দিন গুনছেন আলোচিত নায়িকা আঁচল। সাম্প্রতিক তার কোন ছবি উল্লেখ করার মতো সাফল্য না পাওয়ায় তাকে নিয়ে চলচ্চিত্র ব্যবসায়ীদের হতাশা বাড়ছে। তবে বর্তমানে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় বাড়ায় তারা আশাবাদী যে আঁচলও তার কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যাবেন। আঁচল নিজেও বিশ্বাস করেন সাফল্য তার কাছে ধরা দেবেই। তার অভিনীত মুক্তির জন্য প্রস্তুত রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’। নির্মাণের শেষপর্যায়ে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টুর ‘এপার ওপার’, হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’, শফিক আহমেদ রনির ‘মেন্টাল’সহ বেশ কিছু ছবি। দীর্ঘদিন ধরে শেষ হচ্ছে না ‘রংধনু’। বড় বড় ছবিতে সুযোগ পেয়ে বেশ আলোচিত হয়ে উঠেছিলেন আঁচল। কিন্তু ‘কিস্তিমাত’, ‘ওয়ার্নিং’ এবং ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবি তিনটি কাঙ্ক্ষিত সাফল্য লাভে ব্যর্থ হওয়ায় আঁচলের চাহিদা ও ব্যস্ততা দুটোতেই ভাটা পড়ে। এর মধ্যেও স্বনামধন্য প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেনের নতুন ছবি ‘বাদশা’ তার জন্য বড় একটা ভরসা হয়ে এসেছে। তবে প্রচার-প্রচারণায় পিছিয়ে থাকা আঁচল যদি নিকট ভবিষ্যতে সাফল্য না পান তাহলে অবস্থান ধরে রাখা তার পক্ষে কষ্টকর হয়ে যাবে বলে চলচ্চিত্রবোদ্ধারা অভিমত ব্যক্ত করেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা