,

রায়েরবাজার কবরস্থান এলাকা থেকে ৬ পেট্রোলবোমা, ৪ ককটেল উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা পরিত্যক্ত ছয়টি পেট্রোলবোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. শামসুল ইসলাম তিনি বলেন, র‌্যাব-২ সিপিএসসির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিল।

তিনি বলেন, উদ্ধার বোমা ও ককটেলগুলো মোহাম্মদপুর, তিনরাস্তাসহ আশপাশের এলাকায় সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয় বলে মনে করছে র‌্যাব। অভিযান শেষে উদ্ধার করা পেট্রোলবোমা ও ককটেল ধ্বংসের জন্য র‌্যাব সদর দপ্তরের বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়। বর্তমানে সেগুলো ধ্বংসের প্রক্রিয়া চলছে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, লকডাউন ঘিরে কেউ যাতে নাশকতা বা আতঙ্ক সৃষ্টির চেষ্টা না করতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে