,

বিয়ের পর বলিউডে আর ফিরবেন না অসিন

news-image

 

বলিউড অভিনেত্রী অসিন সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন। বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। কিছু দিনের মধ্যে পাকা দিনক্ষণের কথা জানাবেন অসিন। বিয়ে করছেন মাইক্রোম্যাক্স মোবাইলের প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে। ২০১২ সালে ‘খিলাড়ি ৭৮৬’ ছবির শুটিং সেটে তার সঙ্গে পরিচয় হয় অসিনের। এরপর থেকে প্রেম করে আসছেন তিনি। তবে এ সম্পর্ককে বেশি দিন আর দীর্ঘায়িত করছেন না অসিন। প্রণয়কে রূপ দিচ্ছেন বিয়েতে। ২০০৮ সালে ‘গজনি’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। এরপর থেকে বলিউডের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছেন অসিন। তবে বিয়ের এ সুখবরের সঙ্গে তার ভক্তদের জন্য একটি দুঃসংবাদও রয়েছে। সেটি হলো বিয়ে করেই সংসারে ব্যস্ত হবেন অসিন। বলিউডে আর ফিরবেন না বলেই জানান এনডিটিভির এক সাক্ষাৎকারে। এদিকে চলতি বছরেই তার অভিনীত ছবি ‘অল ইজ ওয়েল’ মুক্তি পাচ্ছে। এটিই ক্যারিয়ারে শেষ ছবি অসিনের।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ