,

প্রেমের রাজনীতিতে কোনাল

news-image

তারকাদের প্রেম নিয়ে অনেকের কৌতূহল থাকে। থাকাটাই স্বাভাবিক। গায়িকা কোনালের প্রেম নিয়েও অনেকের মাঝে জানার আগ্রহ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রেমের রাজনীতিতে জড়িয়ে পড়েছেন এ শিল্পী। তার মানে এই নয়, তিনি অনেক প্রেম করে বেড়াচ্ছেন। তাহলে ঘটনা কী? এমন প্রশ্নের জবাবে কোনাল বলেন, ‘সম্প্রতি আমি একটি মিশ্র অ্যালবামে গান করেছি। সে গানের শিরোনাম ‘প্রেমের রাজনীতি’। অনুরূপ আইচের লেখা এ গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জিয়া খান। খুব সুন্দর এ গানটি অনেক কারণে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথমত, প্রেমের গান যে ধরনের কথায় হয়ে থাকে, এ গানটি তার থেকে সম্পূর্ণ আলাদা। দ্বিতীয়ত, এটি আমার পছন্দের একজন লেখকের লেখা। তাই আমি চেষ্টা করেছি গানটি ভালো করে গাইতে। আশা করছি গানটি ভালো লাগবে শ্রোতাদের।’ এ সম্পর্কে সঙ্গীত পরিচালক জিয়া খান বলেন, ‘আমার মিশ্র অ্যালবামে একজন গায়িকার কণ্ঠে ভিন্ন ধারার একটি গান রাখতে চেয়েছি। সে অনুযায়ী গানের কথা পেলেও পছন্দসই কণ্ঠ খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে মনে হল, কোনাল ভালো গাইবেন গানটি। তাই তাকে রের্কডিংয়ে ডাকলাম। তিনি বেশ ভালো গাইলেন গানটি। আশা করি গানটি শ্রোতাদের কাছেও ভালো লাগবে।’ এছাড়াও কোনাল এখন ব্যস্ত আছেন তার দ্বিতীয় একক অ্যালবাম ও পঞ্চকবির গান নিয়ে। পাশাপাশি নিয়মিত টিভি শো করছেন। চলছে প্লেব্যাকের কাজও। এর মাঝে পাঁচটি সিনেমায় গান করেছেন তিনি। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া এসএহক অলিকের ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবিতেও কোনালের একটি গান রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ