ভাইবার পাবলিক চ্যাটে এবার যুক্ত হলেন সাবরিনা পড়শী। এর ফলে ভক্তরা তার সঙ্গীত ও জীবনের নানা তথ্য জানতে পারবেন। গত ২৭ জুলাই পাবলিক চ্যাটে যুক্ত হন তিনি। পড়শী বলেন, 'ভক্তদের সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম হলো। আশা করি, এ মাধ্যমে ভক্তরা আমার খবরাখবর জানতে পারবেন।'