বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুটি মন দুটি আশা, আসিতেছে

news-image

এটি কোন সিনেমা নয়। নির্মাতা ও অভিনয়শিল্পী কচি খন্দকারের দীর্ঘ ধারাবাহিক। শুটিং হয়েছে মুন্সিগঞ্জ জেলার অলি-গলি এবং ঐতিহাসিক স্থানগুলোতে। নির্মাণ শেষ। শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।

নির্মাতা জানিয়েছেন, থিয়েটারকর্মী মোশাররফ করিম নাট্যকার হয়ে উঠবার জন্য সাধনা করে। কিন্তু এই নাট্যকার হয়ে উঠতে প্রধান অন্তরায় হয়ে উঠে তারই থিয়েটারের দল ধ্রুব থিয়েটারের কর্ণধার ফজলুর রহমান বাবুসহ আরো অনেকে। অপরদিকে ওই জেলার আরেকজন সাহসী নারী নওশাবা রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন। থিয়েটারকর্মী মোশাররফ করিম ও রাজনৈতিক কর্মী নওশাবার যোগাযোগের স্থান হয়ে ওঠে শহরের একটি ব্যতিক্রম লাইব্রেরীতে। লাইব্রেরীর নাম ‘ভবিষ্যতের কারখানা’। এই লাইব্রেরীর মালিক রিফাত চৌধুরী যিনি জন্ম থেকে লাইব্রেরীর মধ্যেই বেড়ে উঠেছেন, লাইব্রেরীর বাইরের জগতের সঙ্গে তার কোনো যোগাযোগ ঘটেনি। এই সাধক পুরুষের কাছে জ্ঞান অন্বেষনে ছুটে আসেন মোশাররফ করিম ও নওশাবা।

ধ্রুব থিয়েটারের নাটকে অংশ নিতে পেশাজীবী নাট্যাভিনেত্রী বন্যা মির্জাকে ভাড়া করে নিয়ে আসা হয়। এই নারী অভিনেত্রীকে নিয়ে ধ্রুব থিয়েটারের কর্মীদের মধ্যে অতি উৎসাহে ঘটে নানা ঘটনা। এদিকে মোশাররফ করিমের ছোট ভাই তৌসিফ তার ভাইয়ের দর্শন থেকে বহু দূরে পেশিশক্তির উপর নির্ভর করে নেতা হয়ে উঠতে চাচ্ছে। এভাবে জেলা শহরের নানান ঘটনা-রটনা ও প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠছে দীর্ঘ ধারাবাহিকটি। নাহিদ নিয়াজী রিপনের প্রযোজনায় নাটকটি নির্মিত হচ্ছে এ্যাড ইয়োর্সের ব্যানারে।

ধারাবাহিকটিতে অভিনয় করছেন মোশাররফ করিম, নওশাবা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, সৈকত প্রামানিক, নীলা ইসলাম, মিলন ভট্টাচার্য, রিফাত চৌধুরী, আফরোজা হোসেন, কাজী উজ্জল, পঙ্কজ মজুমদার, হিমে হাফিজ, সবুজ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা