বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবনূর মাহি দুজন দুজনার

news-image

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ‘পাগল মানুষ’ ছবির শুটিং করেছেন। তিনি ক্যামেরার সামনে প্রায় ২ বছর পর দাঁড়িয়েছেন। এদিকে খুব শীঘ্রই এই নায়িকা ছবি প্রযোজনাতেই নাম লেখাতে যাচ্ছেন। প্রায় বিশ বছর ধরে ঢালিউডে রাজত্ব করে যাওয়া এই নায়িকা নতুন নায়িকাদের তেমন একটা চিনেন না। হাতে গোনা যাও দুয়েক জনকে চিনেন তার মধ্যে তার মধ্যে একমাত্র মাহিই তার নজর কেড়েছে। নায়িকা শাবনূরের চোখে মাহিই সেরা। এমনটাই জানিয়েছেন তিনি।
শাবনূর বলেন, ‘বর্তমানে খুব একটা ছবি দেখা হয় না। খুব কম ছবি দেখে নতুনদের মূল্যায়ণ করাটা কষ্টসাধ্য হলেও যাদের ছবি দেখেছি তাদের মধ্যে থেকে মাহিকেই আমার সম্ভাবনাময়ী মনে হয়। ওর ভেতরে অভিনয়ের ক্ষুধাটা আছে। ও আরেকটু চেষ্টা করলে অনেক ভাল করবে। ওর মতো সেরা নায়িকা হওয়ার প্রায় সব গুনাবলীই বিদ্যমান।’
এদিকে মাহি’র প্রিয় নায়িকার তালিকায় প্রথমেই রয়েছেন শাবনূর। মাহিও শাবনূরকে আইডল মনে করেন বলে জানিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা