,

চিকিৎসক পুলিশের মারপ্যাঁচে ভেস্তে যেতে বসেছে সন্তানের পিতৃ পরিচয়, মায়ের আহাজারি

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ ও চিকিৎসকের রিপোর্টের মারপ্যাঁচে ভেস্তে যেতে বসেছে এক অসহায় সন্তানের পিতৃ পরিচয়। হতদরিদ্রা মা নুরুন্নাহারের আহাজারি আমার সন্তানের পিতার অধিকার দাও। সন্তানের পিতার অধিকার চাইতে গিয়ে হামলায় রক্তাক্ত জখম হয়ে ৪টি সেলাইসহ ফাঁটা মাথা নিয়ে হাসপাতালে শয্যশায়ী হলেন ওই মা। হাসপাতাল থেকে চলে যাবার সময় জরুরী বিভাগের প্রেসকিপশনে সাত দিন পর সেলাই কেটে যাবেন স্পষ্ট উল্লেখ থাকলেও চিকিৎসকের সার্টিফিকেটে ও পুলিশ চার্জশিটে জখমের কোন কথাই উল্লে নেই। দাঁত ভাঙ্গা ছাড়া জখমের কোন চিহ্নই পাওয়া যায় নাই উল্লে করে, পি.এল ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারার অভিযোগ প্রমানিত হয় নাই বলে রহস্যজনক ভাবে পুলিশ গত ২৩ জুলাই চার্জশীট প্রদান করে। ফলে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামী সমির হোসেন (৩৫) ও আমির হোসেন (২৮) গত ৬ আগষ্ট আদালত থেকে মুক্তি পেয়ে যায়। বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিক সাথে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মা নুরুন্নাহার এই অভিযোগ তুলে ধরেন।
উপজেলার বড়িকান্দি গ্রামের হত দরিদ্র মিজান মিয়ার কন্যা নুরুন্নাহার এর সাথে একই গ্রামের মালন মিয়ার ছেলে আক্তারুজ্জামান বাবু ভালবেসে বিয়ের প্রলোভনে দেখিয়ে দৈহিক সর্ম্পক গড়ে তুলেন। গর্ভে সন্তান এলে বাবু বিয়ে করতে অস্বীকার করে। অসহায় নুরুন্নাহারের ভুমিষ্ঠ হওয়া সন্তানের পিতৃ পরিচয় চেয়ে গত বছরের ২১ নভেম্বর বাবু ও তার পরিবারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে মামলা করেন। পুলিশ প্রেমিক বাবুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। এই ক্ষোভে প্রেমিকের লোকজন নুরুন্নাহারের পরিবারের উপর দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে  নুরুন্নাহারসহ তার পরিবারের তিনজন রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে এলে নুরুন্নাহারের কপালে ও তার পিতার মাথায় ৪টি সেলাই করেন চিকিৎসক। এই ঘটনায় নবীনগর থানা অভিযোগ না নিলে, বাধ্য হয়ে নুরুন্নাহার গত ১৫ জুন আদালতে মামলা করেন। ওই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জাবেদ আহম্মেদ অভিযোগ অস্বীকার করে রোগীর যতটুকু চিকিৎসা দেয়া হয়েছে।  তাই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে দাবী করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই গোলাম মোস্তফা বলেন, ডাক্তারের রিপোর্ট ও আমার তদন্তের ভিত্তিতেই চার্জশিট দেয়া হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা থানায় মামলা না নেয়ার বিষয়টি সত্য নয় বলে দাবী করেন।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ