বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহিদ আমার ছোটবেলার ক্রাশ’

news-image

সম্প্রতি মুক্তি পেয়েছে মহেশ কন্যা আলিয়া ভাটের ‘সান্দার’ ছবির ট্রেইলার। ভিকাশ ভাই পরিচালিত এই ছবিটিতে আলিয়া ভাট অভিনয় করেছেন শাহিদ কাপুরের বিপরীতে, যেখানে বেশ কয়েকটি খোলামেলা দৃশ্যে দেখা যাবে তাকে। 
গত বৃহস্পতিবার ‘সান্দার’ ছবির ট্রেইলার মুক্তির সময় শাহিদ কাপুরের সাথে ছোটবেলার কিছু ক্রাশের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন ২২ বছর বয়সী আলিয়া। তিনি বলেন, ‘শাহিদ আমার ছোটবেলার ক্রাশ। যখন আমরা এই ছবিটিতে কাজ করি তখন সর্বদাই শাহিদ নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করতো। আর আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে আমার খোলামেলা দৃশ্যগুলোর জন্য। কারণ আমি তখন বুঝতে পারছিলাম না ঠিক কোন বিষয়টির প্রতি আমার মনোযোগী হওয়া উচিত। এটা আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল।’ 
সান্দার ছবির পরিচালক ভিকাশ ভাই ছবিটি সম্পর্কে বলেন, ‘এটি একটি হাস্যকর ভালোবাসার ছবি। যেখানে মূল চরিত্রে অভিনয় করছেন আলিয়া-শাহিদ, আর ছবিটিতে বেশ কয়েকটি দৃশ্যে আলিয়াকে গোলাপী বিকিনিতে দেখা যাবে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা