বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনাহূত অতিথি

news-image

রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে সদ্যই 'তামাশা'র কাজ শেষ করেছেন ইমতিয়াজ আলী। এ উপলক্ষে শনিবার ছবির কলাকুশলীদের জন্য পার্টি দিয়েছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। নাচ, গান আর হৈ-হুল্লোড়ে সেদিন পার্টিও জমেছিল বেশ। রণবীর-দীপিকা দুজনই ছবির কলাকুশলীদের সঙ্গে মিশে গিয়ে আনন্দ করছিলেন। পার্টির আরেক আমন্ত্রিত ক্যাটরিনা কাইফ উপস্থিত হতেই হঠাৎই ছন্দপতন। উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই হয়ে যায় গুরুগম্ভীর। এক ছাদের নিচে রণবীরের বর্তমান ও সাবেক প্রেমিকার উপস্থিতি কেউই সহজভাবে নিতে পারছিলেন না। সেদিনের পার্টিতে উপস্থিত একজন বলেন, 'ক্যাটরিনা আসার আগ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল। উনি আসার পর বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। দীপিকা-ক্যাটরিনা দুজনই দূরে দাঁড়িয়ে ছিলেন। কেউই বুঝতে পারছিলেন না, কী করা উচিত।' রণবীরের সঙ্গে প্রেম হওয়ার পর থেকেই ক্যাটরিনা ও দীপিকার মধ্যে শীতল সম্পর্ক চলে আসছে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর 'তামাশা' ছবিতে দ্বিতীয়বারের মতো দেখা যাবে রণবীর-দীপিকা জুটিকে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা