বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ইচ্ছা

news-image

বাউল গানের রানী নন্দিত বাউল শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। যার গানের সুনাম দেশ ছেড়ে রয়েছে ভিনদেশেও। সুরের মূর্ছনায় ভাসিয়ে জয় করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়। সম্প্রতি তিনি তার শেষ ইচ্ছের কথা প্রকাশ করেছেন। যেখানে তিনি বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করার। এরমধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে লেখার গানের প্রথম অন্তরা হলো, 'চক্ষু মেলে বঙ্গবন্ধু' শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি হলো, 'নতুন জীবন ফিরে পাইলাম শেখ হাসিনার কারণে'।
গান দুটি লিখেছেন কাঙ্গালিনী সুফিয়া নিজেই। এছাড়া সুর ও সঙ্গীত করবেন শিল্পী নিজেই। এদিকে মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন জি এম সৈকত। এ বিষয়ে কাঙ্গালিনী সুফিয়া প্রিয়.কমকে বলেন, 'অনেকদিন আগে থেকেই ভাবছিলাম বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করবো। কিন্তু অর্থ সংঙ্কটসহ বিভিন্ন কারণে হয়ে উঠছিলো না। কিন্তু আমার এই দুঃসময়ে প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যার কারণে আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকবো। আমার শেষ ইচ্ছা মৃত্যুর আগে বঙ্গুবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে দুটি গান উপহার দিয়ে যাব।'
কাঙ্গালিনী সুফিয়া মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর তৎকালীন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ডি.জি. মুস্তফা মনোয়ার তাকে ‘কাঙ্গালিনী’ উপাধি প্রদান করেন। সেই থেকে তিনি কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিতি পান। কাঙ্গালিনী সুফিয়া ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, কাতার, ইতালি, হংকং, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, চিন ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে গান পরিবেশন করেছেন।
সঙ্গীতে তিনি এযাবৎ প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। এ পর্যন্ত প্রায় ৫০০টি গান রচনা করেছেন তিনি। কাঙ্গালিনী সুফিয়ার বিখ্যাত কয়েকটি গান- ‘কোন বা পথে নিতাই গঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারনে’, ‘নারীর কাছে কেউ যায় না’ ইত্যাদি। কাঙ্গালিনী সুফিয়া পাঁচ সদস্য বিশিষ্ট একটি দল নিয়ে সঙ্গীত পরিবেশন করেন। এই দলের অন্যান্যরা হলেন- বাউল জাহাঙ্গির, বাউল মান্দের ফকীর, পুষ্প (বোন), চুমকী কাঙ্গালিনী (বড় মেয়ে)।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা