,

বিয়ে করছেন অসিন, ছাড়বেন অভিনয়

news-image

২০০৮ সালে 'গজিনি' সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হয়ে নজর কাড়েন অসিন। অবশ্য এর অনেক আগেই দক্ষিণ ভারতীয় সিনেমার শীর্ষ নায়িকা হিসেবে স্বীকৃতি পান তিনি। বলিউডের প্রথম সিনেমায় তিনি অভিনয় করেন আমির খানের বিপরীতে, খানসাহেব 'গজিনি'তে মোবাইল কোম্পানির মালিকের চরিত্রে অভিনয় করেন। গল্পের প্রয়োজন মোবাইল কোম্পানির মালিক আমিরের সঙ্গে অসিনের প্রেম পরিণতি পায়নি ওই সিনেমায়। কিন্তু বাস্তবে মোবাইল কোম্পানির মালিককেই অসিন পেতে চলেছেন জীবনে সঙ্গী হিসেবে!
 
এ সময়ের আলোচিত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান 'মাইক্রোম্যাক্স'-এর অন্যতম প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে অসিনের বিয়ের যাবতীয় আয়োজন পাকাপাকি হয়েছে এরই মধ্যে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অপেক্ষা এখন।
 
বিয়ের পর অভিনয় জীবনকে অসিন বিদায় জানাতে পারেন বলে শোনা যাচ্ছে। নায়িকা নিজেও দিয়েছেন তেমনই ইঙ্গিত!
 
দীর্ঘদিন বলিউডে দেখা নেই অসিনের। ২০১২ সালের 'খিলাড়ি ৭৮৬' সিনেমার পর বলিউডে মুক্তি পায়নি তার কোনো নতুন সিনেমা। অসিন তাই ছিলেন না কোনো খবরে। এমন এক সময়ে টাইমস অব ইন্ডিয়ার বিনোদন পাতায় অসিনের বিয়ের খবর প্রকাশ হতেই নায়িকা আবার উঠে এসেছেন আলোচনায়।
 
 জানা যায়, 'খিলাড়ি ৭৮৬' সিনেমার সেটেই রাহুল শর্মার সঙ্গে অসিনের পরিচয়। অক্ষয় কুমারের সঙ্গে রাহুলের ভীষণ বন্ধুত্ব। তবে অসিনের সঙ্গে রাহুলের সম্পর্কের গভীরতা তৈরিতে অক্ষয়ের কোনো অবদান রয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি। সেই হৃদ্যতা প্রেমে পরিণত হতে এবং বিয়ের সিদ্ধান্ত নিতেও লাগেনি খুব বেশি সময়। পেশাগত ব্যস্ততা শেষ করার জন্যই ছিলেন অপেক্ষায়।
 
অসিন বলেছেন, 'পেশাগত যেসব প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলাম সেসব শেষ করে রাখছি যেন ব্যক্তিগত জীবনে আরো বেশি সময় ব্যয় করতে পারি। অবশ্য আরো ২ বছর আগে থেকেই আমি নতুন প্রজেক্ট সাইন করা বন্ধ রেখেছি।'
 
অবশ্য কবে বিয়ে করছেন বা বিয়ের পর কবে কাজে ফিরবেন সেসব বিষয়ে কোনো মন্তব্য করেননি অসিন। অবশ্য অসিনঘণিষ্ঠরা বলছেন, বিয়ের আর ২৯ বছর বয়সী এই তারকা আর পর্দায় নাও ফিরতে পারেন।
 
চলতি মাসে মুক্তির প্রতীক্ষায় রয়েছেন অসিনের 'অল ইজ ওয়েল' ছবিটি। এতে অভিষেক বচ্চন, ঋষি কাপুর ও সুপ্রিয় পাঠক অভিনয় করেছেন। বলা হচ্ছে, বিয়ের আগে আপাতত এটাই বলিউডে অসিনের শেষ সিনেমা। সূত্র: বোম্বে টাইমস, এনডিটিভি, বলিউড লাইফ

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ