শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়তু জামদানি

news-image

জামদানি দিয়ে টপস, কুর্তা, স্কার্ট এমনকি গাউন। ভাবা যায়? সেই সুযোগ করে দিয়েছেন ডিজাইনার তানিয়া কাউসারী দিশা। জামদানি দিয়ে তিনি ডিজাইন করেছেন এ ধরনের পোশাক। মাইশার জন্মদিন। জমকালো পার্টি হবে। ঠিক হলো, বন্ধুরা সবাই গাউন পরবে। শুরু হলো তোড়জোড়। বেশ একটা উত্তেজনা। কার গাউনটা পার্টি মাত করবে। অনুষ্ঠানের সন্ধায় তাক লেগে গেল সবার। আকাশি-নীলের জামদানি গাউনে মুগ্ধ সবাই। জামদানি শাড়ি কেটে বানানো গাউনটি। তাতে মুক্তার নকশা। তার কাছেই পাওয়া গেল ডিজাইনার তানিয়া কাউসারী দিশার খোঁজ। তিনিই দিশাকে এমন সুন্দর একটা পোশাকের ডিজাইন করে দিয়েছেন।goy

ঁজামদানি বলতেই চোখের সামনে ফুটে ওঠে নকশাদার একটি শাড়ির ছবি। কম-বেশি সবার ওয়ার্ডরোবেই জামদানি শাড়ির কালেকশন পাওয়া যাবে। এর বাইরে বড়জোর জামদানির সালোয়ার-কামিজের সঙ্গে পরিচিত আমরা। তবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলে সালোয়ার-কামিজের ব্যবহার খুব কম। তবে কিছুদিন হলো জামদানি মোটিফে ডিজাইন হচ্ছে সোফা বা কুশন কভার আর পর্দা। সেখানে জামদানির ফেব্রিকস নয়, কেবল মোটিফটাই ব্যবহৃত হচ্ছে। এবার পাওয়া গেল জামদানিতে পাশ্চাত্য পোশাকের খোঁজ। এ ধরনের ডিজাইন একেবারেই নতুন।

জয়তু জামদানিজামদানি কাপড়ের সঙ্গে সুতি লাইলিন ব্যবহার করা হয়েছে এই টপসটিতে। ফিতা আর পাইপিনের ডিজাইন বেশ চোখে পড়ে। শাড়ির পাড় আলাদা করে কেটে টপসের একপাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জমকালো ভাব এনেছে সাদা মুক্তার কাজ। যেকোনো পার্টিতে অনায়াসে ব্যবহার করতে পারবে। কথা হলো ডিজাইনার দিশার সঙ্গে। জানালেন, ব্যতিক্রমী কিছু করার ভাবনা ছিল সব সময়। জামদানির প্রতি দুর্বলতা ছিল ছোটবেলা থেকেই। সামলাতে পারতাম না বলে শাড়ি পরা হতো না। ভাবলাম, তবে জামদানি নিয়েই কিছু করি, যা হবে ব্যতিক্রমী; আবার সামলানোর ভাবনাও থাকবে না। ডিজাইন করলাম টপস, কুর্তা, স্কার্ট আর গাউনের মতো কিছু পোশাক। দেশীয় জামদানি আর পাশ্চাত্যের ফ্যাশনের ফিউশন ঘটাতে চেয়েছি। বিশেষ করে ফ্যাশনসচেতন তরুণীদের কথা মাথায় রেখেই ডিজাইন করা। তবে অন্যরাও পরতে পারবে। আকাশি রঙের জামদানি ব্যবহার করেছি পোশাকে। আকাশের নীল রঙের জমিন আর সাদা মেঘের নকশা। বর্ষার থিম। জামদানি খুব স্বচ্ছ কাপড়। তাই পোশাকে নীল রঙের সুতি কাপড় দিয়ে লাইলিন দিয়েছি। পিওর শিফন আর মসলিনের ব্যবহার থাকছে কিছু অংশে। কড ফিতা আর ফ্রিল দিয়ে ডিজাইন করেছি। জমকালো ভাব আনতে নকশায় সাদা মুক্তা রেখেছি। পশ্চিমা ধাঁচের কাটিং থাকছে পোশাকগুলোতে। একদমই নিজস্ব স্টাইল ব্যবহার করেছি কাটিংয়ের ক্ষেত্রে। মুক্তা বা স্টোনের গয়না বেশ মানাবে পোশাকগুলোর সঙ্গে-জানালেন তিনি।

জয়তু জামদানি জামদানির সঙ্গে শিফন কাপড় ব্যবহার করা হয়েছে স্কার্টটির ডিজাইনে। ফ্রিল, কড ফিতার সমন্বয় আলাদা মাত্রা যোগ করেছে। সঙ্গে মুক্তার দ্যুতি তো থাকছেই। স্কার্টের কাটিং আর প্যাটার্নেও থাকছে হাল ফ্যাশনের ছোঁয়া, এই পোশাকের যত্নআত্তির বিষয়ে খুব জোর দেন দিশা। জামদানি এমনিতেই স্পর্শকাতর ফেব্রিকস। জামদানি শাড়ি কিছুদিন পর পর কাটা করাতে হয়। তবে এসব পোশাক কাটা করানোর সুযোগ নেই। তাই খুব যত্নসহকারে ব্যবহার করা উচিত। এ প্রসঙ্গে তিনি জানান, প্রতিবার ব্যবহারের আগে ও পরে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। শরীরের যে অংশগুলো বেশি ঘামে, ব্যবহারের আগে সেখানে ট্যালকম পাউডার লাগিয়ে নিন। শুধু শরীরে নয়, পোশাকেও লাগান ট্যালকম পাউডার। পোশাকটি উল্টে যে অংশে বেশি ঘাম হয় সেখানে বেশ খানিকটা পাউডার লাগান। তারপর হাত দিয়ে পাউডার ভালো করে মিশিয়ে দিন কাপড়ে। এতে পাউডার ঘাম শুষে নেবে। এতে কাপড়ের ক্ষতি হবে না। ব্যবহারের পর অল্প রোদে পোশাকটি ঘণ্টাখানেক শুকিয়ে নিন। কড়া রোদ কাপড়ের রঙের ক্ষতি করতে পারে। রোদ না পেলে বাতাসে বেশ খানিকক্ষণ মেলে রাখুন। জামদানি কাপড় কখনোই ভাঁজ করে রাখা ঠিক নয়। কাপড়ের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। সম্ভব হলে কোটের মতো করে একটা প্লাস্টিক প্যাকেট দিয়ে ঢেকে রাখুন। পোকার আক্রমণ থেকেও জামদানিকে রক্ষা করা জরুরি। এ জন্য একটা ন্যাপথলিন সুতির কাপড়ে বেঁধে প্লাস্টিকের প্যাকেটের ভেতর দিন। ব্যস, এ নিয়মগুলো মেলে চললে অনেক দিন ভালো থাকবে জামদানির পোশাক।go

জয়তু জামদানি গাউনকে দেশি পোশাকের ষোলআনা লুক দিয়েছে জামদানি। নকশাদার পাড়ের অভিনব উপস্থাপন নজর কাড়বে সবার। কাপড়ের কুঁচির সঙ্গে মুক্তার রুচিশীল ব্যবহার থাকছে, শুধু মেয়েদের নয়, ছেলেদের পোশাকেও জামদানির ব্যবহার সম্ভব। আরো বৈচিত্র্য আনা সম্ভব মেয়েদের পোশাকেও। এ পোশাকগুলো শুধুই নিরীক্ষাধর্মী কাজ। বাণিজ্যিকভাবে এখনই এ ধরনের কাজ করার ভাবনা নেই। তবে কেউ যোগাযোগ করলে মনমতো পোশাক করে দেবেন তিনি। তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফোন করুন ০১৮১৭ ০০৯৫৫১ নম্বরে।

জয়তু জামদানি

স্লিভলেস জামদানি টপসের সঙ্গে মসলিনের কোট। কোটের কোমরে জামদানি পাড় দিয়ে বেল্ট ডিজাইন করা হয়েছে। পুরোপুরি বিদেশি লুক এনেছে একই ডিজাইনের জামদানি হ্যাটে