,

স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

news-image

অনলাইন ডেস্ক : স্ত্রীর প্রথম রোগ ধরা পড়া, তার অস্ত্রোপচারের সময় কারাগারে থাকার আবেগঘন স্মৃতিচারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মির্জা ফখরুল। স্ট্যটাসে স্ত্রীর চিকিৎসা নিয়ে সুখবরও দিয়েছেন তিনি।

স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব। সেখানেই তার চিকিৎসা চলছে।

ফেসবুকে মির্জা ফখরুল লেখেন, ‘২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার ওপর পৃথিবী ভেঙে পড়ে। সে আমাদের পরিবারের সবকিছু। আমি যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। তার অস্ত্রোপচারের ঠিক আগের দিন, ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। আমার মেয়ে ছুটে গেল ঢাকায়।’

বিএনপির এই নেতা আরও লেখেন, ‘আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়ে ও ডা. জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন। কেবল তার কঠিন চিকিৎসার বছরগুলোই নয়, প্রায় ৫০ বছর ধরে আমরা পারিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি, তাও তিনি সহ্য করেছেন।’

স্ত্রীর চিকিৎসা নিয়ে ভালো খবর দিয়ে মির্জা ফখরুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার ডাক্তার বলেছেন যে, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। তবে আমাদের ছয় মাসের মধ্যে আবার এখানে ফিরে আসতে হবে। আপনাদের দোয়া ও শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।’

এর আগে গত ৬ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়