বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমানা ও এলিন রহমানের বিয়ের সম্পন্ন

news-image

মডেল অভিনেত্রী রোমানা ও ব্যবসায়ী এলিন রহমানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে শনিবার যুক্তরাষ্ট্রের নিইউয়র্কের নদী তীরবর্তী ওয়ার্ল্ড স্পেয়ার মেরিনা হলে। বিয়ের আনুষ্ঠানিকতায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন তারকারা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন রোমানার বাবা, মা, ভাইসহ অন্যান্য বন্ধু-বান্ধব ও স্বজনেরা। এছাড়া রোমানার স্বামী এলিন রহমানের পরিবারের সদস্যরাও উপস্থিত হন সেখানে। নব দম্পতিকে দোয়া জানাতেই মূলত সবাই উপস্থিত হয়েছিলেন জমকালো বিয়ের এই আনুষ্ঠানিকতায়।

তার আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে’র কুইন্সের ক্যারোনাতে রোমানার বড় ভাই রবিন খানের বাসায় উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে রোমানা ও এলিন রহমানের আকদ সম্পন্ন হয়। তার আগের দিন অর্থাৎ ৬ আগস্ট রোমানা ও এলিনের গায়ে হলুদ সম্পন্ন হয়। রোমানা ও এলিনের প্রথম পরিচয় হয় যুক্তরাষ্ট্রেই একটি অনুষ্ঠানে ২০০৪ সালে। এরপর সেখানে মাঝে মাঝে দেখা হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে দু’জনের মধ্যে আবারো দেখা হলে এলিন রহমানের মায়ের আগ্রহে পারিবারিকভাবেই দুজনের বিয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

রোমানার স্বামী মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে বলেন,‘ আল্লাহর রহমতে বিয়ের সব আনুষ্ঠানিকতা বেশ ভালোভাবেই শেষ হয়েছে। আমার বিশ্বাস আমরা পারিবারিক জীবনে, সংসার জীবনে ইনশাল্লাহ সফল হব। রোমানা খুব গুণী একজন অভিনেত্রী। আমি বিশেষত চাইবো রোমানা যেন তার গান গাওয়াটা ছেড়ে না দেয়।’

এদিকে রোমানা বলেন,‘সংসার ও অভিনয় দুটো আসলে একসাথে করা সম্ভব নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অভিনয় আর করবো না। সংসার জীবনটাকে এখন প্রাধান্য দিতে চাই। এলিনকে, এলিনের পরিবারকে সুখী করতে চাই। দেশ বিদেশের সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি, ভালো থাকতে পারি।’

এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় স্থান পাওয়া এলিন রহমান এইচএসসি শেষ করার পর বুয়েটে স্থাপত্যবিদ্যায় এবং পরর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অনার্স পড়ছিলেন। কিন্তু পরবর্তীতে কানাডায় ব্যাচেলর অব ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জন করেন। এলিন রহমান ‘আটলান্টিস ক্যাপিটাল এলএলসি’, ‘ অ্যাংকর আমেরিকা ফান্ডিং এলএলসি’, ‘আটলান্টিস প্রপার্টিজ এলএলসি’ ও ‘অ্যাক্রোনিমস ইনকর্পোরেটেড’-এর প্রেসিডেন্ট, ফাউন্ডার ও সিইও। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী একজন ব্যবসায়ী হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা