,

দেব ব্রাজিল ও মেসির ভক্ত

news-image

তিনি এসেছিলেন মহামেডান ফুটবল টিমের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। ক্লাবকর্তাদের কথায় তিনি অনেকটা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজ করবেন। মেদিনীপুরের ঘাটালের ছেলে হয়েও জীবনে ফুটবলে পা দেননি তিনি। এটা নিজেরই স্বীকারোক্তি। 'বিশ্বাস করুন, কোনও দিন ফুটবল খেলিনি। মাঠে বসে খেলা দেখা তো দূর। এমনকি বল কোনও দিন গড়িয়ে-গড়িয়ে এসেও আমার পায়ে লেগেছে কি না, মনে করতে পারছি না', সহজ কথা। বিশ্ব ফুটবলে ব্রাজিলের বাইরে আর তেমন টিমের নামও জানেন না। ইনি টলিউডের সুপারস্টার সাংসদ দেব। মহামেডানের অনুষ্ঠানে সাংবাদিকদের বললেন, 'মেসির নাম শুনেছি। কিন্ত্ত ওর সঙ্গে আর একটা ছেলের নাম খুব শোনা যায়, কী যেন নাম?' ক্রিস্তিয়ানো রোনাল্দোর নাম বলে দেওয়ার পর দেব বলে উঠলেন, 'হ্যাঁ, হ্যাঁ। মনে পড়েছে। ও খুব ভালো খেলে।'

আর টিম? কোন টিম পছন্দ করেন?

দেবের চটজলদি উত্তর, 'ব্রাজিল-ব্রাজিল। একটাই তো টিম। আর মেসি।' নিষ্পাপ হাসিতে বুঝিয়ে দিলেন, ব্রাজিলের বাইরে আর কোনও টিমের নামও তিনি জানেন না। অতএব, এ সব নিয়ে প্রশ্ন না করাই ভালো।

এমনকি, তিনি যে গতবছর টালিগঞ্জ অগ্রগামী টিমের 'ব্র্যান্ড আম্বাসেডর' ছিলেন, সেটাও ভুলে গিয়েছেন বেমালুম! দেবের দলবদল দেখতে আসার কথা ছিল টালিগঞ্জ অগ্রগামীর বর্তমান প্রধান মন্ত্রী অরূপ বিশ্বাসের। তিনি অবশ্য আসেননি।

দীপক অধিকারী, তথা তারকা অভিনেতা দেব এত কিছুর পরেও হয়ে উঠলেন মহামেডানের মুখ। মঙ্গলবার বিকেলে মধ্য কলকাতার এক পাঁচতারা হেটেলে মহামেডান ফুটবলারদের মাঝে দেবই মধ্যমণি। মৃদুল বন্দ্যোপাধ্যায়ের টিমের ছেলেদের বলে গেলেন, 'আমিও স্বপ্ন দেখতে-দেখতেই বড় হয়েছি। আজও দেখি। তোমরাও দেখো। স্বপ্ন সফল হবেই।'

গতবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লিগ ফাইনালের আগের দিন, অনেক রাতে টালিগঞ্জের হোটেলে গিয়ে ফুটবলারদের উত্‍সাহিত করেছিলেন দেব। এ বার শুরু থেকেই তিনি সেই ভূমিকায়। তবে টিমটা বদলে গিয়েছে। কথাটা শুনে টালিগঞ্জের 'হার্টথ্রব' বললেন, 'তাই ছিল না? ভুলেই গিয়েছি।' পরে হেসে বললেন, 'আসলে দলবদলের ব্যাপার নয়। আমি উত্‍সাহ দিতে চেয়েছি। তাতে যদি ফুটবলের ভালো হয়, হোক না। দলের কথা না ভেবে সার্বিক ফুটবলের কথাই তো ভাবা ভালো।'

কো-স্পনসর হিসেবে মহামেডানের সঙ্গে যুক্ত হল পানীয় প্রস্ত্ততকারী সংস্থা 'মিঠি।' জার্সিতেও তাদের লোগো থাকবে। এ দিন সেই নতুন জার্সি উদ্বোধন করলেন দেব। সঙ্গে ছিলেন আর এক টলিউড নায়ক হিরণ এবং নায়িকা কণীনিকা। মঞ্চ জুড়ে এ দিন শুধুই তৃণমুলের সাংসদ-বিধায়ক-মেয়র-পুরপিতাদের দাপাদাপি। মহামেডানের প্রেসিডেন্ট সুলতান আমেদ তৃণমূল সাংসদ। সচিব সোহরাব আলি তৃণমূল বিধায়ক। এঁদের মাঝে চলল দেবের সঙ্গে ছবি তোলার জন্য ফুটবলারদের হুড়োহুড়ি। থিম সং প্রকাশ হল। গলা মেলালেন অনুপম রায়। দেব অবশ্য তার মধ্যেই বলে গেলেন, 'আমি প্রথম ম্যাচে মাঠে যেতে পারব না। আমার বোনের বিয়ে। হয়তো তেমন কোনও ম্যাচেই যেতে পারব না এ বার।'

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে