শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে টমেটো ফেলে সড়ক অবরোধ কৃষকদের

news-image

জেলা প্রতিনিধি : বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে অবরোধ করেছেন ভুক্তভোগী কৃষকরা। এসময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েন ঢাকা ও রাজশাহীগামী যাত্রীরা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় প্রায় আধা এ কর্মসূচি পালন করেন কৃষকরা।

নাটোরে মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ কৃষকদের

এর আগে টমেটো ও আমের ওপর ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার কর, কৃষকের জীবন বাঁচাও’ স্লোগান দিয়ে কৃষকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় কৃষিবিরোধী এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়ে স্লোগান দেন তারা।

টমেটো পেস্ট-কেচাপ-সস/ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করায় চাহিদা কমার শঙ্কা, উদ্বিগ্ন চাষিরা
নাটোরে টমেটো ফেলে সড়ক অবরোধ কৃষকদের

কর্মসূচিতে অংশ নিয়ে কৃষক রফিকুল ইসলাম বলেন, টমেটোজাত বিভিন্ন পণ্যে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এতে বিক্রি কমেছে। বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমির ৫০ হাজার টাকার টমেটো ২০ হাজার টাকায়ও বিক্রি হচ্ছে না। ফলে চাষিরা লোকসানে পড়ছি। অবিলম্বে ভ্যাট প্রত্যাহার করতে হবে।

নাটোরে মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ কৃষকদের

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমানউল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলাম প্রমুখ।

রেজাউল করিম রেজা/এএসএ/এএসএম

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের