নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছি: সিইসি

news-image

অনলাইন প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে সিইসি একথা বলেন।

সিইসি বলেন, উনারা (ইইউ) জানতে চেয়েছেন গণতান্ত্রিক পরিবর্তনের জন্য যে নির্বাচন হবে তার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি। আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি, ভোটার নিবন্ধন থেকে আরম্ভ করে এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি তার টাইমলাইন কী রকম হবে জানতে চেয়েছেন। বাংলাদেশের এই অগ্রযাত্রায় উনারা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। উনারা চান যে ডেমোক্রেটিক ট্রানজেশনটা হোক। এই পথে যতটুকু সহায়তা দরকার উনারা সহায়তা করবেন।

কী ধরনের সহায়তা দেবেন, জানতে চাইলে সিইসি বলেন, উনারা লোক পাঠাবেন। পর্যালোচনা করে পরে আমাদের জানাবেন। উনাদের মিশন আসবে। নির্বাচন হলে তারা চাচ্ছেন পর্যবেক্ষক হিসেবে থাকতে চান। আশ্বস্ত করেছি সুষ্ঠু নির্বাচনের। কেননা, আমরা তো সর্বশক্তি নিয়োগ করেছি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য।

আমরা বলেছি, আমাদের যে প্রতিশ্রুতি সুষ্ঠু নির্বাচনের জন্য এতে সার্বিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। এই কথা তাদের বলেছি। তারা খুশি হয়েছেন। আমরা যে সর্বশক্তি নিয়োগ করেছি এটা তারা উপলব্ধি করতে পেরেছেন।

তারা বলছেন যে, সংস্কারের জন্য সময় খুব কম হচ্ছে। তারা সংস্কারের ওপর গুরুত্ব বেশি দিচ্ছেন। তবে তারা প্রেসার নয়, সাজেশন দিচ্ছেন।
সিইসি বলেন, আমাদের মতামত আমরা দিয়েছি। সংবিধান আমাদের যে স্বাধীনতা দিয়েছে, সেটা যেন গ্যারান্টেড থাকে, সেটা উনাদের জানিয়েছি। ইসির স্বাধীনতা কম্প্রোমাইজ হোক এটা আমরা চাই না। তারা এটা এপ্রিশিয়েট করেছেন যে ইসি শুড বি ইন্ডিপেনডেন্ট, অন্যথায় জাতি যা প্রত্যাশা করে সেটা তারা দিতে পারবে না।

 

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী