,

গুচ্ছ ভর্তি বহালে সুপারিশের সিদ্ধান্ত, ইউজিসি ছাড়লেন শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ২৪ বিশ্ববিদ্যালয় রেখে গুচ্ছ ভর্তি পদ্ধতি বহালে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির বিষয়ে সুপারিশ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে ইউজিসি সদস্য (সরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও শিক্ষার্থীদের প্রতিনিধি সিয়াম এ তথ্য জানান। পরে বিকেল ৩টায় শিক্ষার্থীরা ইউজিসির সামনে থেকে চলে যান।

অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, গুচ্ছ বহাল রাখতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু এ নিয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়ার এখতিয়ার আমাদের নেই। সেজন্য শিক্ষার্থীদের আমরা পরামর্শ দিয়েছি, তাদের লিখিত আবেদন করতে বলেছি। তারা যে আবেদন দেবে, সেটাতে জোর সুপারিশ করে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

শিক্ষার্থীদের প্রতিনিধিদলে নেতৃত্ব দেওয়া সিয়াম বলেন, ইউজিসি চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। সিদ্ধান্ত হয়েছে, আমরা লিখিতভাবে দাবি জানাবো। ইউজিসি তাদের জায়গা থেকে তারা সুপারিশ করবে।

এর আগে সকাল ১১টার দিকে লং মার্চ নিয়ে ইউজিসির সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে তারা ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘মোদের দাবি একটাই, থাকতে হবে ২৪টাই’, ‘ব্যবসা না গুচ্ছ, গুচ্ছ গুচ্ছ’-সহ বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। পরে শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধিদল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে ইউজিসি কার্যালয়ে প্রবেশ করেন।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর