,

বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনের আহ্বান চীনকে

news-image

নিজস্ব প্রতিবেদক : চীনা অটোমোবাইল কোম্পানিগুলোকে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদন কারখানা স্থাপনের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাংহাইয়ে উন্নত-প্রযুক্তি সম্পন্ন বৈদ্যুতিক যানবাহন উৎপাদন কারখানা পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। এ কারখানাটি প্রতিদিন প্রায় ৫০০ বৈদ্যুতিক যানবাহন উৎপাদন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা সাংহাইয়ের ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তিনি ঢাকা ও সাংহাইয়ের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ভারপ্রাপ্ত মেয়র চলতি বছর অনুষ্ঠেয় সাংহাই পর্যটন উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান।

এর আগে গত বুধবার সাংহাই শিল্প ও বাণিজ্য ফেডারেশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা । আলোচনার সময় তারা চীনা উৎপাদন কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরিত করার বিষয়ে, বিশেষ করে চট্টগ্রামে অবস্থিত চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তর এবং চট্টগ্রাম ও সাংহাইয়ের মধ্যে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোকপাত করেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর