,

আজ থেকে ‘আলতুর সাইকেল যাত্রা’

news-image

বিটিভিতে আজ শুরু হচ্ছে মামুনুর রশীদ পরিচালিত স্বাস্থ্য সচেতনতামূলক ধারাবাহিক নাটক 'আলতুর সাইকেল যাত্রা'। টিকাদান কর্মসূচি উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৩ পর্বের এ ধারাবাহিকটি নির্মাণ করেছেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা [ডবি্লউএইচও] ও সিডার সহায়তায় টিকাদান কর্মসূচির [ইপিআই] প্রচারণার অংশ হিসেবে নির্মিত হয়েছে এটি।  
মামুনুর রশীদ বলেন, 'এই নাটকে বিনোদনের মাধ্যমে দেশের মানুষকে টিকাদান কর্মসূচির বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি সচেতনতা সৃষ্টি করতে গিয়ে নাটকের গল্প যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে।' নাটকের গল্প গ্রামের পরোপকারী মানুষ আলতু জীবনের নানা দ্বন্দ্ব ও সংঘাত। তার সঙ্গে যুক্ত হবে পারিপাশর্ি্বর্ক বিভিন্ন চরিত্র, গ্রাম্য রাজনীতি ও শিশুদের স্বাস্থ্য সমস্যা-সংক্রান্ত নানা বিষয়। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তুষ্টি, তুষার খান প্রমুখ। আজ থেকে প্রতি বুধবার রাত সাড়ে ৮টায় বিটিভিতে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর