,

বৈঠকে মেডিকেল বোর্ড, খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন তারেক রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈঠকে বসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। স্থানীয় সময় শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) অনুষ্ঠেয় ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার কথা রয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডে থাকবেন যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিকের ৪ জন প্রফেসর ও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ৩ জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া ৬ জন চিকিৎসক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদা রহমান।

এদিকে মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে, সোমবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজের দ‍্যা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীণ রয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। চিকিৎসকরা বলছেন, আগামী শুক্রবারের মধ্যেই সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আসবে এবং এর পরেই নেয়া হবে চিকিৎসার চূড়ান্ত সিদ্ধান্ত।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?