,

শিল্প প্লাস্টিকে যুক্তরাষ্ট্র-ইউরোপের ওপর শুল্ক আরোপ করছে চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও তাইওয়ান থেকে আমদানি করা শিল্প প্লাস্টিকের ওপর সাময়িকভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন। এর আগে কয়েক মাস ধরে অ্যান্টি ডাম্পিং তদন্ত চালায় দেশটি।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শিল্প প্লাস্টিক আমদানিতে শুল্কের হার ৩ দশমিক ৮ শতাংশ থেকে ৭৪ দশমিক ৯ শতাংশ হতে পারে। তবে এই শুল্ক হার মূলত দেশ ও কোম্পানির ওপর নির্ভর করছে। যা ২৪ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এ বিষয়ে গত বছরের মে মাসে তদন্ত শুরু করে চীন। কারণ ওই সপ্তাহেই চীন থেকে আমদানি করা বৈদ্যুুতিক গাড়ির ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীন থেকে স্টিল আমদানির ওপর তদন্ত শুরু করে।

চীন এমন এক সময় এই শুল্ক আরোপের ঘোষণা দিলো যখন ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে যেতে আরও মাত্র কয়েক দিন বাকি আছে। আশঙ্কা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পরই চীনের ওপর কঠোর পদক্ষেপ নিতে পারেন।

বলা হয়েছে, চীন সবচেয়ে বেশি শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন কোম্পানিগুলোর ওপর। ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলো ৪২ শতাংশ শুল্কের মুখোমুখি হতে পারে। তাছাড়া জাপান ও তাইওয়ানের কোম্পানিগুলোর ওপর যথাক্রমে ৩২ দশমিক ৬ ও ৪৩ দশমিক ৭ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সূত্র: নিক্কেই এশিয়া

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?