,

শিক্ষা ভবনের সামনে পুলিশ-আদিবাসী শিক্ষার্থীদের সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে পাঠ্যপুস্তক বোর্ডের সামনে হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। এতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন।

জানা যায়, আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে এনসিটিবির সামনে কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট ফর সভারেন্টির হামলার প্রতিবাদে আজ রাজু ভাস্কর্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠন। দোয়েল চত্বর শিশু একাডেমির সামনে মুখোমুখি হয় পুলিশ ও আদিবাসী ব্যানারের ছাত্ররা।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?