,

খালেদা জিয়ার সব রিপোর্ট কবে পাওয়া যাবে, জানা গেল

news-image

লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি : আগামী শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় নিয়মিত ব্রিফিংয়ে লন্ডন দ্য ক্লিনিক হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, ন্যাপ্রলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই উনার (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষা করছেন। পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে। এছাড়া অতীতে বাংলাদেশে উনার যে-সব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা। খালেদা জিয়ার লিবার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনো কমপ্লিট হয়নি।

তিনি বলেন, খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার পর্যন্ত সময় লেগে যেতে পারে। শুক্রবারের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। চিকিৎসকরা এখন চিকিৎসায় অতিদ্রুত যে-সব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন। ওনার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়েই এখন আলোচনা হচ্ছে।

এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়